ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

চিটাগাং কিংসে সাকিব, বরিশালেই থাকছেন তামিম

Ayesha Siddika | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ - ০৩:৪৪:২৩ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারোতম আসর বসবে ডিসেম্বরে। সে অনুযায়ী চলছে দল গোছানোর কাজ। এরইমধ্যে ধরে রাখা ও সরাসরি দলে নেওয়া খেলোয়াড়দের তালিকা বিসিবির কাছে জমা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।  

আাগামীকাল (১৪ অক্টোবর) হবে প্লেয়ার্স ড্রাফট। এর আগে আজ সরাসরি চুক্তিতে সাকিব আল হাসান ও শরিফুল ইসলামকে দলে ভিড়িয়েছে চিটাগাং কিংস। গত আসরে খেলা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জায়গায় এবার এই ফ্র্যাঞ্চাইজিটি অংশ নিচ্ছে।  

নাম পরিবর্তন হয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিরও। ঢাকা ক্যাপিটালস নামের এই ফ্র্যাঞ্চাইজি দলে নিয়েছে তানজিদ হাসান তামিম ও মোস্তাফিজুর রহমানকে। আরেক নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীতে খেলবেন এনামুল হক বিজয় ও নতুন মুখ জিসান আলম।

ফরচুন বরিশাল থাকছে আগের নামেই। এই দল ধরে রেখেছে দুই অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে। এছাড়া তাওহিদ হৃদয়কে সরাসরি চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে। বরিশাল ছেড়ে দিয়েছে মাহমুদ উল্লাহ রিয়াদকে।

সিলেট স্ট্রাইকার্স এবার আর মাশরাফি বিন মর্তুজাকে ধরে রাখেনি। তবে রেখেছে জাকির হাসান ও তানজিম হাসান সাকিবকে। যদিও ড্রাফট থেকে তারা মাশরাফিকে দলে নেবে বলে জানা গেছে। এছাড়া কিপার-ব্যাটার জাকের আলি অনিককে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে সিলেট।

নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসানকে ধরে রেখে মোহাম্মদ সাইফুদ্দিনকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে রংপুর রাইডার্স।

 

 

কিউটিভি/আয়শা/১৩ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৪৩

▎সর্বশেষ

ad