ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

একশ পেরোল বাংলাদেশ, তানজিদের ফিফটি

Ayesha Siddika | আপডেট: ১৫ মার্চ ২০২৬ - ০৪:৩৫:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : চলমান ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে শুরুতে ব্যাট হাতে বেশ দাপটের সঙ্গেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়েই দলীয় একশ রান করল টাইগাররা। ওপেনার তানজিদ হাসান তামিম তুলে নিয়েছেন নিজের অর্ধশতক। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভার শেষে বিনা উইকেটে ১০৫ রান। আজ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটিকে অঘোষিত ফাইনাল বলা হচ্ছে। কারণ দুই দলই আগের দুটি ম্যাচে একটি করে জয় তুলে নিয়েছে, অর্থাৎ আজকে যে জিতবে সিরিজ জয়ের ট্রফি তাদের হাতেই উঠবে।

শুরুর দুই ম্যাচে বাংলাদেশ টস ভাগ্যটাকে সঙ্গে পেয়েছিল। তবে আজ সেটা দলকে সঙ্গ দিল না। আজ পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি টস জিতে বাংলাদেশকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে। আগের দুই ম্যাচেই বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন পাকিস্তানকে।

 

 

আয়শা/১৫ মার্চ ২০২৬,/বিকাল ৪:৩৩

▎সর্বশেষ

ad