ব্রেকিং নিউজ

হামলায় ইসরায়েলে ২৪ ঘণ্টায় আহত ১০৮

Anima Rakhi | আপডেট: ১৫ মার্চ ২০২৬ - ০২:৫১:৫১ পিএম

ডেস্ক নিউজ : ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে ইসরায়েলে গত ২৪ ঘণ্টায় আহত ১০৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’ এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ এই ১০৮ জনের আহত হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি দখলদার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের মধ্যে কেউ কেউ ক্ষেপণাস্ত্র বা রকেট হামলার জেরে আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে আহত হয়ে থাকতে পারেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে রবিবার সকাল পর্যন্ত মোট তিন হাজার ১৯৫ জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে এখন ৮১ জন চিকিৎসাধীন রয়েছে। সূত্র: আল–জাজিরা, টাইমস অব ইসরায়েল

অনিমা/১৫ মার্চ ২০২৬,/দুপুর ২:৩৯

▎সর্বশেষ

ad