ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ কারাগারে

Anima Rakhi | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ - ০৫:১২:০২ পিএম

ডেস্ক নিউজ : যুবদল নেতা শামীম হত্যা মামলায় শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর তন্ময় কুমার বিশ্বাস আসামিকে কারাগারে প্রেরণের আবেদন করেন।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া কারাবিধি অনুযায়ী কর্তৃপক্ষকে ডিভিশন ও চিকিৎসার নির্দেশ দেন আদালত। এর আগে গত ০৬ অক্টোবর তার সাত দিনের রিমান্ড আদেশ দেন আদালত।

গত ৫ অক্টোবর সন্ধ্যায় আবুল কালাম আজাদকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল।  

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশের ডাক দিলে একই দিনে পাল্টা সমাবেশ ডাকে আওয়ামী লীগ। এই সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের যৌথ হামলায় অনেকে আহত হন এবং শামীম নামক এক যুবদল নেতা নিহত হন। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। আবুল কালাম আজাদ সেই মামলার এজহারনামীয় আসামি। 

কিউটিভি/অনিমা/১৩ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:১১

▎সর্বশেষ

ad