ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

দেশে না ফিরে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে চলে গেছেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী

Anima Rakhi | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ - ০১:০৫:৩৭ পিএম

ডেস্ক নিউজ : সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিযুক্ত ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তাকে দেশে ফিরতে দুই মাস আগে নির্দেশ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে তিনি দেশে না ফিরে যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে জানা গেছে।

ঢাকা ও রিয়াদের কূটনৈতিক সূত্র জানায়, সাবেক আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী রাষ্ট্রদূতের দায়িত্ব ছেড়ে গত ২৮ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদ ত্যাগ করেন।

যদিও তার শেষ গন্তব্য কোথায়, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে রিয়াদে নিজের ঘনিষ্ঠজনদের তিনি দুবাই হয়ে যুক্তরাষ্ট্র চলে যাওয়ার কথা জানিয়েছেন।

গত ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর ১৪ আগস্ট জাবেদ পাটোয়ারীসহ ছয় রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করে তাদের দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়।

এই নির্দেশ জারির পর প্রায় দুই মাস হলেও তিনি দেশে ফেরেননি।

জাবেদ পাটোয়ারীকে ২০২০ সালের ১৩ এপ্রিল তিন বছরের চুক্তিতে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করে আওয়ামী লীগ সরকার। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী দেড় বছরের জন্য তাকে ফের একই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল।

কিউটিভি//অনিমা/১৩ অক্টোবর ২০২৪,/দুপুর ১:০৫

▎সর্বশেষ

ad