ব্রেকিং নিউজ
ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রী দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত রাতে ঢাকাসহ ১৩ জেলায় ৮০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ চামড়ার নামমাত্র দাম, ফেলে দিয়েছেন অনেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ আরও ৬০ দিন বাড়ছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লাউয়াছড়া বনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

নড়াইলে হাসিনা-কাদেরসহ ২৪ জনের নামে মামলা

Anima Rakhi | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ - ০৮:৫৯:৩৫ পিএম

ডেস্ক নিউজ : নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

নড়াইল সদর থানায় মামলাটি করেন উপজেলার পলইডাঙ্গা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে শফিকুল ইসলাম। 
 
মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দেশব্যাপী খুন, গুম ও জখমের হুকুম পেয়ে আসামিরা ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে রাসেল সেতুর পূর্ব পাশে পরিকল্পিতভাবে হামলা চালান। আসামিদের বেপরোয়া হামলা, গুলি ও বোমার বিস্ফোরণে অনেকেই গুরুতর জখম হন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গত ৪ আগস্টের ঘটনায় ১০ সেপ্টেম্বর নড়াইল থানায় একটি মামলা হয়েছে। শফিকুল ইসলাম বাদী হয়ে যে এজাহারটি জমা দিয়েছেন, সেটি ১০ সেপ্টেম্বরের মামলার সঙ্গে যুক্ত করে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করবেন।
  
এরআগে গত ১০ সেপ্টেম্বর নড়াইল-২ আসনের সাবেক এমপি মাশরাফী বিন মর্তুজা, তার বাবা গোলাম মর্তুজা স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ ৯০ জনের নাম উল্লেখ করে নড়াইল থানায় একটি মামলা হয়।

কিউটিভি/অনিমা/০৬ অক্টোবর ২০২৪,/রাত ৮:৫৬

 

▎সর্বশেষ

ad