ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ইসরাইলে বন্দুক হামলায় তরুণী নিহত, আহত ১০

Ayesha Siddika | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ - ০৮:৪৩:৩৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর বেয়ারশেভায় একটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ২৫ বছর বয়সি এক তরুণী নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। ববার বিকেলে এই হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির জরুরি সেবা প্রদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম। ইসরাইলি পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটিকে ‘সন্দেহজনক সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করছে এবং তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর পরই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। বেয়ারশেভা শহরটি সাধারণত শান্তিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। তাই এ ধরণের সহিংস হামলা এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।

এ ঘটনায় কারা জড়িত এবং এর পেছনে কী কারণ রয়েছে- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থলে নিরাপত্তা বাড়িয়েছে এবং হামলার কারণ অনুসন্ধানে কাজ করছে। সূত্র: টাইমস অব ইসরাইল

 

 

কিউটিভি/আয়শা/০৬ অক্টোবর ২০২৪,/রাত ৮:২৫

▎সর্বশেষ

ad