ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নতুন পরিচয়ে হাজির হচ্ছেন অপু বিশ্বাস

Ayesha Siddika | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ - ০৮:২৯:৫০ পিএম

বিনোদন ডেস্ক : এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। নিজের ইউটিউব চ্যানেলে উপস্থাপকের ভূমিকায় অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিনি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের জন্য বেশ কিছু প্রোগ্রাম নির্মাণ করার পরিকল্পনা সাজিয়েছেন এই নায়িকা।

যেখানে গণমাধ্যমকর্মী থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে আসবেন। উপস্থাপকের চেয়ারে বসে একের পর এক প্রশ্ন করে তাদের উত্তর জানার চেষ্টা করবেন এই অভিনেত্রী। 

বিষয়টি নিশ্চিত করে অপু বিশ্বাস বলেন, ‘এতদিন যারা আমাকে প্রশ্ন করেছেন, এবার আমি তাদের প্রশ্ন করব। এটা নতুন ধরনের এক অভিজ্ঞতা। আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি করে পর্ব প্রকাশ হতে থাকবে। এক নতুন পরিচয়ে হাজির হচ্ছি আমি, তাই আমার নিজেরও এক ধরনের নার্ভাসনেস ও কৌতূহল তৈরি হচ্ছে।’

ইউটিউব চ্যানেলে কাদের অতিথি হিসেবে আনবেন, সেটাও জানিয়েছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘প্রথম ধাপে গণমাধ্যমকর্মী ও চলচ্চিত্র নির্মাতাদের অতিথি করে এনেছি, তাদের প্রশ্ন করেছি। দারুণ সব প্রশ্নোত্তরে অনেক কিছুই জানা যাবে। দর্শকরাও বেশ আনন্দ পাবেন।’

ইতোমধ্যে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি স্টুডিওতে প্রথম ধাপের সব পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেলে এসব প্রকাশ হবে। যেখানে দর্শকরা দেখতে পাবেন অপু বিশ্বাসকে নতুন পরিচয়ে।

 

 

কিউটিভি/আয়শা/০৬ অক্টোবর ২০২৪,/রাত ৮:২৫

▎সর্বশেষ

ad