ব্রেকিং নিউজ
৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী দেশ গঠনে নাগরিকদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রী দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত রাতে ঢাকাসহ ১৩ জেলায় ৮০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ চামড়ার নামমাত্র দাম, ফেলে দিয়েছেন অনেকে

শেকৃবি উপাচার্যকে দেখতে হাসপাতালে দুই উপদেষ্টা

Anima Rakhi | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ - ১১:৩১:১৬ এএম

ডেস্ক নিউজ :  শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল লতিফ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও ফরিদা আখতার।

গতকাল শনিবার রাত সোয়া ৮টার পর হাসপাতালে যান আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এসময় দুই উপদেষ্টা উপাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. আবুল বাশার ও বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ইমরুল কায়েস।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শেকৃবি উপাচার্য গত ১ অক্টোবর থেকে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।

কিউটিভি/অনিমা/০৬ অক্টোবর ২০২৪,/সকাল ১১:৩০

▎সর্বশেষ

ad