শচীনের ৪টি রেকর্ড ভাঙার পথে কোহলি

Ayesha Siddika | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:৪৬:১৮ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন রমেশ টেন্ডুলকারের ৪টি রেকর্ড ভাঙার পথে বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট করছেন কোহলি।

আজ ১৫ হাজার রান পূর্ণ করতে পারলে শচীন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় এবং বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়বেন বিরাট। ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটেও শচীনের রেকর্ডের দিকে এগোচ্ছেন কোহলি। দেশের মাটিতে তার আন্তর্জাতিক শতরানের সংখ্যা ৪১। আরও দুটি শতরান করলে শচীনের ৪২টি শতরানের রেকর্ড ভেঙে ফেলবেন। 

এদিকে ঘরের মাঠে ওয়ানডেতে সর্বাধিক রানের শচীনের রেকর্ডও বিরাটের নাগালের মধ্যে। দেশের মাটিতে শচীন ১৬৪টি ম্যাচে করেছেন ৬,৯৭৬ রান। বিরাটের সংগ্রহ ১৩০টি ম্যাচে ৬,৮৬৭ রান। অর্থাৎ শচীনের রেকর্ড ভাঙতে তার প্রয়োজন আর মাত্র ১১০ রান।

 

 

আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:৪৪

▎সর্বশেষ

ad