ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

চট্টগ্রামে ডেঙ্গুতে চলতি মাসেই ৭ জনের মৃত্যু

Ayesha Siddika | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ - ০৭:৪৩:৫৭ পিএম

ডেস্ক নিউজ : চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি সেপ্টেম্বর মাসের ১৬ দিনেই সাতজনের মৃত্যু হয়েছে। সাতজের মধ্যে পাঁচজনই নারী। সর্বশেষ গত সোমবার ডেঙ্গু আক্রান্ত হয়ে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়। চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয় ৩১১ জন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার মারা যাওয়া অন্তঃসত্ত্বা মহিলার নাম উম্মে হানি আকতার (২২)। ওই নারী ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন।

তিনি পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারার বাসিন্দা। স্বামীর সঙ্গে নগরের লাভ লেইন এলাকায় বসবাস করতেন। গত ১১ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার মারা যান। মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়- ‘এক্সপানডেন্ড ডেঙ্গু সিনড্রোম’।    

অন্যদিকে, গত সোমবার একদিনে চট্টগ্রামে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ৪ জন সম্মিলিত সামরিক হাসপাতাল, ৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১২ জন চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও ১৫ জন নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছে মোট ১২ জন। এদের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী এবং ২ শিশু। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ৯০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্ষা শেষ হলেও ডেঙ্গু সংক্রমণ কমছে না। প্রতিদিনই আক্রান্ত করে যাচ্ছে। তাই সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।  

 

 

কিউটিভি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

▎সর্বশেষ

ad