ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ইমরান খানকে নিয়ে নতুন তথ্য দিলেন তার বোন

Ayesha Siddika | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ - ০৬:৫৮:০৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন। উজমা খান জানান, তার বোন আলিমা ও নওরীনের সঙ্গে আলোচনা করে পরে বিস্তারিত জানাবেন।

এদিকে আদিয়ালা কারাগারের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে আদিয়ালা জেল রোডে নতুন পাঁচটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এর আগে মঙ্গলবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছেন— এমন গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠে পাকিস্তান। এমন পরিস্থিতিতে ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দেয়। তাদের এ বিক্ষোভ ঠেকাতে সেখানে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে স্থানীয় প্রশাসন।

 

 

আয়শা/০৩ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৫৫

▎সর্বশেষ

ad