ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

রংপুরে ৪ দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইক

Ayesha Siddika | আপডেট: ১৫ আগস্ট ২০২৪ - ০৫:২৫:১৯ পিএম

ডেস্ক নিউজ : চার দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচি রংপুরে পালন করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে বারোটা থেকে রংপুর টাউন হলের সামনে সারাদেশের ন্যায় সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচিতে স্লোগানে স্লোগানে নিহত শিক্ষার্থীদের বুকের তাজা রক্ত বৃথা যেতে দেয়া হবে না বলে, হাসিনাসহ হত্যাকান্ডের সাথে যারা জড়িত ছিলেন তাদের দ্রুত বিচারের দাবি করেন তারা।

তাদের রেজিস্ট্যান্স উইক কর্মসূচিতে চার দফা দাবিগুলো হলো, ১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ২. সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও চৌদ্দ দলসহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।

৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে। ৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছেন তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

 

 

কিউটিভি/আয়শা/১৫ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:২১

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad