ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

চাকরি পেলেন ছাত্র আন্দোলনে শহিদ ইশমামের ভাই

Ayesha Siddika | আপডেট: ১৪ আগস্ট ২০২৪ - ০৮:০৪:১৪ পিএম

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রামের লোহাগাড়ার সন্তান ইশমামুল হকের বড় ভাই মুহিবকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। বুধবার সকালে মুহিবকে চট্টগ্রাম চিড়িয়াখানার অফিস সহকারী পদে নিয়োগপত্র প্রদান করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। 

এ সময় লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইনামুল হাছানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত সোমবার বিকালে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ায় নিহত ইশমামের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক অনুদান প্রদান করে তার ভাইকে চাকরি দেওয়ার আশ্বাস দেন।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইশমামের স্মরণে তার বাড়ির কাঁচা সড়কটি পাকা করে সড়কটির নামকরণ নিহত ইশমামের নামে হবে বলেও ঘোষণা করেন। গত ৫ আগস্ট ঢাকার চকবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মিছিলে গুলিবিদ্ধ হন ১৭ বছর বয়সি ইশমামুল হক। তাৎক্ষণিক সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পরদিন ৬ আগস্ট রাত ১১টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

 

 

কিউটিভি/আয়শা/১৪ অগাস্ট ২০২৪,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad