ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

চট্টগ্রামে কিশোরকে বলাৎকারের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

Ayesha Siddika | আপডেট: ১৫ জুলাই ২০২৪ - ০৫:১০:৪৫ পিএম

ডেস্ক নিউজ : চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ধুম ইউনিয়নে ১২ বছরের এক কিশোরকে বলাৎকার করার দায়ে মো. বাদশা মিয়া (৪৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৫ জুলাই) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এম এ নাসের চৌধুরী।

এ ঘটনায় থানায় মামলা করা হলে আসামি মো. বাদশা মিয়াকে গ্রেফতার করা হয়। পুলিশ তদন্ত শেষে একই বছরের ৩০ নভেম্বর আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। ২০২২ সালের ৩ এপ্রিল ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

পিপি অ্যাডভোকেট এম এ নাসের চৌধুরী বলেন, ৭ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে কিশোরকে বলাৎকার করার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি বাদশা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায় আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। রায়ের সময় আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৫ জুলাই ২০২৪,/বিকাল ৫:০৮

▎সর্বশেষ

ad