ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের বিরুদ্ধে গণসচেনতা

Anima Rakhi | আপডেট: ১৩ জুলাই ২০২৪ - ১১:৫৭:০৪ এএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শনিবার গণসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্টেশনে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। ‘উপকুল এক্সপেস’ নামে সেবামূলক ফেসবুক পেজ এ কর্মসূচি পালন করে।সকাল সাড়ে আটটায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে কার্যক্রমের শুরু করা হয়। পরে ওই ট্রেনসহ ভৈরব পর্যন্ত বিভিন্ন স্টেশনে লিফলেট বিতরণ করা হয়। এ সময় জানানো হয়, ট্রেনে পাথর ছোঁড়া বড় ধরণের অপরাধ। এজন্য শাস্তির বিধানও রয়েছে। নিরাপদ বাহন ট্রেনকে নিরাপদ রাখতে সকলের প্রতি আহবানও জানান উদ্যোক্তারা।
এ কার্যক্রমের সঙ্গে যুক্ত মঈন মিয়া জানান, ট্রেনে পাথর ছোড়া বন্ধ করতে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তাদের এ প্রয়াস। লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে মানুষ সচেতন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।আখাউড়া রেলওয়ে স্টেশনে এ কার্যক্রম প্রত্যক্ষ করা ওয়ার্ড কাউন্সিলর শিপন হায়দার বলেন, ‘পাথর ছোড়ার মতো ঘটনা ট্রেন যাত্রীদের জন্য আতঙ্কের। এর বিরুদ্ধে এমন কর্মসূচি প্রসংশনীয়।

কিউটিভি/অনিমা/১৩ জুলাই ২০২৪,/সকাল ১১:৫৬

▎সর্বশেষ

ad