ব্রেকিং নিউজ
শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর জিয়াউর রহমানের প্রথম সমাধিতে নেতাকর্মীদের ঢল এখনও অনিশ্চিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না মার্কিন মিত্ররা, সাড়া দেয়নি কোনো দেশ ছাত্র-গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী অভিষেককে ‘চোর চোর’ স্লোগান, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী দেশকে মর্যাদার আসনে আসীন করেছেন: পলক

Ayesha Siddika | আপডেট: ০৬ জুলাই ২০২৪ - ০৭:৫৭:১২ পিএম

ডেস্ক নিউজ : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মর্যাদার আসনে আসীন করেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছে। শনিবার (৬ জুলাই) সিংড়া উপজেলায় তাঁর বাসভবনে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আরইআরএমপি প্রকল্পের কর্মীদের মাঝে সঞ্চয় তহবিলের চেকসহ সনদ বিতরণ এবং ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, সহমর্মিতা দিয়ে জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সব শ্রেণি-পেশার মানুষের সমৃদ্ধির জন্যে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি ‘আমার গ্রাম আমার শহর’ কার্যক্রম বাস্তবায়ন করছেন। বিদ্যুতের আলোয় গ্রামগুলো জেগে উঠেছে। স্বাস্থ্য, শিক্ষা, সড়ক, ইন্টারনেটসহ সব নাগরিক সুবিধা এখন গ্রামে পৌঁছে গেছে। তিনি দেশের সব গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দিচ্ছেন। একশ’ দিনের কর্মসূচি, জিআর, টিআর, কাবিখা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে অনগ্রসর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রত্যেক পরিবারের কোনো একজন সদস্য সুবিধা পাচ্ছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তন করে যাচ্ছেন।

 

 

কিউটিভি/আয়শা/০৬ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫

▎সর্বশেষ

ad