ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সিকিমে বন্যায় প্রাণহানি ৬, আটকা ১৫০০ পর্যটক

Ayesha Siddika | আপডেট: ১৪ জুন ২০২৪ - ০৪:৩৪:৫৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সিকিম রাজ্যে প্রবল বন্যা এবং ভূমিধসে ছয় জনের প্রাণহানিসহ নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। ভূমিধসে পর্যটন শিল্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পর্যটনের জন্য বিখ্যাত মাঙ্গান জেলার লাচুং, লাচেনসহ বেশ কয়েকটি এলাকার সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ রাস্তাঘাট। এতে বিপাকে পড়েছে ১ হাজার ৫০০ পর্যটক।

 উত্তর সিকিমের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, বৈরি আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় মোবাইল নেটওয়ার্ক পরিষেবাও। বন্যার পানিতে ডুবে গেছে ঘরবাড়ি। মাঙ্গান জেলার ম্যাজিস্ট্রেট হেম কুমার ছেত্রি জানান, পাকশেপ গ্রামে তিনজন এবং আম্বিথাং গ্রামে তিনজন মারা গেছেন। বন্যায় বিপর্যস্তদের উদ্ধার এবং ত্রাণ সহায়তার নির্দেশ দিয়েছেন তিনি। প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তারা দুর্গতদের উদ্ধারের কাজ করছেন। আগামী কয়েকদিন সিকিমে ভারী বৃষ্টি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদফতর।

 

কিউটিভি/আয়শা/১৪ জুন ২০২৪,/বিকাল ৪:৩৪

▎সর্বশেষ

ad