ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

পল্টনে বহুতল ভবনে আগুন

Anima Rakhi | আপডেট: ১২ জুন ২০২৪ - ০৮:০৬:৫৬ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর পল্টনে একটি বহুতল ভবনে আগুন লেগেছে।১০ তলার ভবনটির নাম ফায়েনাজ টাওয়ার। 

বুধবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। 

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, পল্টনের ফায়েনাজ টাওয়ারে আগুন লাগার বিষয়টি জেনেছি আমরা ৬টা ৪৮ মিনিটে। খবর পেয়ে ঘটনাস্থলে ৫টি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। সর্বশেষ খবর অনুযায়ী আগুনের কারণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

কিউটিভি/অনিমা/১২ জুন ২০২৪,/রাত ৮:০৬

▎সর্বশেষ

ad