ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

ফিলিপাইনের রাষ্ট্রদূতের সাথে বিপিসিসিআই সভাপতি হুমায়ুন রশীদের বৈঠক

Anima Rakhi | আপডেট: ১২ জুন ২০২৪ - ০৬:৪৬:১৭ পিএম

ডেস্ক নিউজ :বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিপিসিসিআই) নবনিযুক্ত সভাপতি হুমায়ুন রশীদ। এ সময় তার সাথে ছিলেন সংগঠনটির সহসভাপতি ইমরান আহমেদ।

সোমবার ঢাকাস্থ ফিলিপাইন দূতাবাসে এক ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালে, নতুন নির্বাচিত কমিটির পক্ষ থেকে হুমায়ুন রশীদ ও ইমরান আহমেদ বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূতের সাথে দেখা করে কার্যকরী বাণিজ্য কৌশলসহ দুই দেশের মধ্যে ব্যবসায়ের সম্ভাব্য সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

বৈঠকে বিপিসিসিআই সভাপতি ও সহসভাপতি ২০২৪ ও ২০২৫ সালে সংগঠনের লক্ষ্য তুলে ধরেন এবং বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে সংগঠনের প্রতিশ্রুতির ওপর গুরুত্বারোপ করেন। ফলপ্রসূ এ বৈঠকে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যকার ভবিষ্যৎ সহযোগিতামূলক কার্যক্রম এবং অংশীদারিত্বের সুযোগ নিয়ে ধারনা বিনিময় করা হয়, যেখানে উভয় পক্ষই নতুন সুযোগ এবং বিদ্যমান বাণিজ্য সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে উৎসাহ প্রকাশ করে।

বিশ্বের দ্রুত বর্ধনশীল দুই অর্থনীতির দেশ – বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার ক্ষেত্রে শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে বিপিসিসিআই। ২০১৩ সালে প্রতিষ্ঠিত বিপিসিসিআই দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে পরিসর বাড়ানোর

কিউটিভি/অনিমা/১২ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৪৬

▎সর্বশেষ

ad