ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

গরম থেকে বাঁচতে ঘরের বাইরে ঘুম, ট্রাকচাপায় চার শিশুসহ নিহত ৮

Ayesha Siddika | আপডেট: ১২ জুন ২০২৪ - ০৪:৪৭:৫০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : গরমে টিকতে না পেরে ভারতের উত্তর প্রদেশের হারদোই জেলার মাল্লাওয়ানে ঘরের বাইরে ঘুমাতে গিয়েছিল এক পরিবার। কিন্তু রাতে বালুবোঝাই ট্রাকের চাপায় চার শিশুসহ মৃত্যু হয় ওই পরিবারের আটজনের। প্রাণে বেঁচে গেছে কেবল একটি শিশু। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বুধবার (১২ জুন) ভোরে মাল্লাওয়ানে রাস্তার পাশের একটি ঝাড়ে ঘুমন্ত অবস্থায় থাকা ওই পরিবারের সদস্যদের ওপর বালুবোঝাই ট্রাকটি উল্টে পড়ে। এতেই হতাহতের ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- অবদেশ ওরফে বল্লা (৪০), তার স্ত্রী সুধা (৪২), লাল্লা (৫), সুনয়না (১১), বুদ্ধ (৪), সুধার বর করণ (২৫), তার স্ত্রী হিরো (২০) এবং তাদের ছেলে বিহারী (২)। আর করণের মেয়ে বিট্টু আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। 
 
এদিকে, পুলিশ এরইমধ্যে বালুবোঝাই ওই ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। হারদোই পুলিশ জানিয়েছে, বুধবার সকালে তারা খবর পায়, একটি বালুবোঝাই ট্রাক রাস্তার পাশে ঝোপঝাড়ে উল্টে পড়েছে যেখানে বেশ কয়েকজন মানুষ ঘুমাচ্ছিলেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বুলডোজার দিয়ে ট্রাকটি সরিয়ে নেয়। 
 
বালু সরিয়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলে, তাদের মধ্যে আটজনকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকটি গঙ্গার তীর থেকে বালু নিয়ে হারদোই শহরের দিকে যাচ্ছিল। অতিরিক্ত বালুবোঝাই ট্রাকটি মোড় ঘুরতে গিয়ে উল্টে গেছে বলে ধারণা করা হচ্ছে।
 
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

 

কিউটিভি/আয়শা/১২ জুন ২০২৪,/বিকাল ৪:৪৪

▎সর্বশেষ

ad