ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

জটিল রোগে আক্রান্ত তাহসান, গান গাইতে পারবেন কিনা নিজেই জানালেন

Ayesha Siddika | আপডেট: ১২ জুন ২০২৪ - ০৪:৩৯:১৯ পিএম

বিনোদন ডেস্ক : সংবাদমাধ্যমে বিশেষ এক সাক্ষাৎকারে অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন জনপ্রিয় এ সংগীত ব্যক্তিত্ব। রোগটি সম্পর্কে তাহসান বলেন, এ সমস্যায় গলায় কাঠামো পরিবর্তন হতে শুরু করে। শুরু হয় নানা জটিলতা, যা গান গাওয়ার মনোবল ভেঙে দেয়। তবে সম্প্রতি তার প্রথম ওয়েব সিরিজ ‘বাজি’ নিয়ে কথা বলেছিলেন সংবাদ সম্মেলনে। সেখানে তার অসুস্থতা নিয়ে জানতে চাওয়া হয়েছিল।

সেই প্রসঙ্গ উঠতেই তাহসান বলেন, আগে ক্যামেরার সামনে ভেবে চিন্তে কথা বলতে হতো না এখন খুব ভেবে উত্তর দিতে হয়। কারণ আমি যেটা বলতে চাইনি কিংবা বিষয়টা সেভাবে বোঝাতে চাইনি কিন্তু উপস্থাপনটা কেন যেন অন্যরকম হয়ে যায় এখন। তাহসানের কথায় বোঝা যায়, তার রোগটি নিয়ে তিনি ততটা সিরিয়াসলি বোঝাতে চাননি।

তবে সুসংবাদ দিয়ে তাহসান বলেন, ‘চিন্তার কোনো কারণ নেই। আমি চিকিৎসাধীন আছি। এখনও গান গাইছি। আগামীতেও গাইতে পারবো ইনশাল্লাহ। তবে তিনি আরও বলেন, আমার নিউজটা যেভাবে ছড়িয়েছে, ভালো-খারাপ। এর থেকে আমি মানুষের যেভাবে ভালোবাসা পেয়েছি নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করছি। ২২ বছর ধরে আপনারা আমার গান শুনে যাচ্ছেন এটা অসম্ভব বড় পাওয়া আমার কাছে।’

ওটিটি প্লাটফর্মে ক্রিকেটার হয়ে প্রথম সবার সামনে এসেছেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান। অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলাও রয়েছে সিরিজটিতে। আসন্ন ঈদে মুক্তি পাবে ওয়েব সিরিজ ‘বাজি’।

 

 

কিউটিভি/আয়শা/১২ জুন ২০২৪,/বিকাল ৪:৩৪

▎সর্বশেষ

ad