ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

লেবাননে হামলার জবাবে ইসরাইলে ‘শতাধিক’ রকেট ছুড়ল হিজবুল্লাহ!

Ayesha Siddika | আপডেট: ১২ জুন ২০২৪ - ০৪:২৩:৪৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত বছরের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকেই সংঘাতে জড়িয়েছে হিজুবুল্লাহ ও ইসরাইল। যতই দিন গড়াচ্ছে, দুই পক্ষের মধ্যে উত্তেজনাও বাড়ছে। সবশেষ, মঙ্গলবার (১১ জুন) দক্ষিণ লেবাননের জোয়া গ্রামে ইসরাইলের হামলায় হিজবুল্লাহর তিন সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে নিহত তালেব আবদুল্লাহ গোষ্ঠীটির সিনিয়র ফিল্ড কমান্ডার বলে জানিয়েছে তিনটি নিরাপত্তা সূত্র।

নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, নিহত তালেব হিজবুল্লাহর সবচেয়ে সিনিয়র কমান্ডার ছিলেন। তিনি দক্ষিণ সীমান্তের কেন্দ্রীয় অঞ্চলের হিজবুল্লাহর কমান্ডার ছিলেন। এর জেরেই হিজবুল্লাহ বুধবার রকেট হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ ১০০টিরও বেশি রকেট ছুড়েছে। 
  
এর আগে ইসরাইল জানায়, লেবানন থেকে ছোড়া আনুমানিক ৯০টি ‘প্রজেক্টাইল ক্রসিং’ চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে কয়েকটি প্রতিহত করা সম্ভব হয়েছে আর অন্যগুলো উত্তর ইসরাইলের বিভিন্ন স্থানে আঘাত হানে। এতে বেশ কয়েকটি এলাকায় আগুন লেগে গেছে। তবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
 
অবশ্য, ইসরাইলি কর্তৃপক্ষ পৃথক রকেট হামলার কথা উল্লেখ করেছে কি না, তা এখনো স্পষ্ট নয়। অন্যদিকে, এ বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্যও পাওয়া যায়নি। ইসরাইলের উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে বলেও জানিয়েছে রয়টার্স।

 

 

কিউটিভি/আয়শা/১২ জুন ২০২৪,/বিকাল ৪:২০

▎সর্বশেষ

ad