ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

পর্তুগালের দাপুটে জয়ের ম্যাচে রোনালদোর অনন্য কীর্তি

Ayesha Siddika | আপডেট: ১২ জুন ২০২৪ - ০৪:২১:৩১ পিএম

স্পোর্টস ডেস্ক : রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলের সংখ্যা ছিল ১২৮। আইরিশদের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ের ম্যাচে জোড়া গোল করায় রোনালদোর গোলের সংখ্যা এবার দাঁড়ায় ১৩০। তবে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড অনেক আগ থেকেই এই পর্তুগিজ মহাতারকার দখলে। এবার করলেন অনন্য এক কীর্তি। আল নাসরের হয়ে গোল বিবেচনায় আরও এক দারুণ মৌসুম পার করলেও চলতি বছরে পর্তুগালের জার্সি গায়ে এই প্রথম গোলের দেখা পেলেন রোনালদো। আর এতেই টানা ২১ পঞ্জিকাবর্ষে জাতীয় দলের হয়ে গোল করার অনন্য কীর্তিতে নাম লেখালেন তিনি। যেই তালিকায় রোনালদোই প্রথম। 

বয়সটা ৩৯। নাম লেখিয়ে ফেলেছেন বুড়োদের কাতারে। এই বয়সে অনেকেই ফুটবল ছেড়ে নতুন কোনো পেশা বা মন দিয়েছেন পারিবারিক জীবনে। তবে রোনালদো এই জায়গাতেই যেন সবার চেয়ে আলাদা। এই বয়সেও একের পর এক রেকর্ডে নাম লেখিয়ে চলেছেন এই তারকা ফরোয়ার্ড। রোনালদোর জাতীয় দলে অভিষেকটা ২০০৩ সালে। তবে তাদের হয়ে প্রথম গোলের দেখা পান পরের বছর। সেখান থেকেই এই ২০২৪ পর্যন্ত প্রতিবছরই জাতীয় দলের হয়ে করলেন গোল। সেই কীর্তিটা গড়লেন আবার ঘরের মাঠেই। ব্রিটিশভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সের মতে, এটি ঘরের মাটিতে রোনালদোর শেষ ম্যাচ হতে পারে। আর এমনটা হলে শেষটা বেশ ভালোভাবেই রাঙিয়ে রাখলেন তিনি। 

ইউরোর আগে শেষ সময়ের প্রস্তুতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলে পর্তুগাল। এর মধ্যে গত সপ্তাহের ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্কোয়াডেই ছিলেন না রোনালদো। সেই ম্যাচে অবশ্য ৪-২ ব্যবধানের সহজ জয় পেয়েছে পর্তুগাল। পরে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যার তারা। সেই ম্যাচে স্কোয়াডে থাকলেও রোনালদো সময় পার করেছেন বেঞ্চে বসেই। তবে ফিনল্যান্ডের বিপক্ষে একাদশে ফিরেই নিজের জাত চেনালেন তিনি। ১৪ জুন থেকে শুরু হতে যাচ্ছে এবারের ইউরোর আসর। সেখানে আগামী ১৯ জুন চেক রিপাবলিকের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামবে পর্তুগাল। গ্রুপ ‘এফ’-এ তাদের বাকি দুই প্রতিপক্ষ জর্জিয়া ও তুরস্ক। এতে গ্রুপপর্বে পর্তুগাল সমীকরণটা তাই সহজই হতে যাচ্ছে।

 

 

কিউটিভি/আয়শা/১২ জুন ২০২৪,/বিকাল ৪:২০

▎সর্বশেষ

ad