ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

রোদ আপনার জন্য কতটা ভয়াবহ?

Ayesha Siddika | আপডেট: ১৯ মে ২০২৪ - ১২:৫৭:১৯ পিএম

স্বাস্থ্য ডেস্ক : রোদে গেলে সবার আগে ক্ষতিগ্রস্ত হচ্ছে ত্বক তাই যত্ন প্রয়োজন। রোদের তাপ সরাসরি এসে পড়ে ত্বকের ওপর। যে কারণে সমস্যা বাড়ে। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের নানা সমস্যা করে থাকে। দীর্ঘক্ষণ প্রখর রোদে থাকলে (সেটা যদি হয় বারোটা থেকে তিনটার মধ্যে) তাহলে অতিবেগুনি রশ্মি চামড়ার অনেক ক্ষতিগ্রস্ত করে।

 

 
গরমের সময় ত্বকে ব্যাকটেরিয়া, ছত্রাকের সংক্রমণ বাড়ে। ঘেমে গেলে ত্বকে ধুলাবালি আটকে যায়, তার জন্য চুলকানি খুব বেশি হতে পারে শিশুদের ঝুঁকি বেশি হয় কারণ যেসব শিশুরা ডায়াপার পরে থাকে দেখা যায় ঠিকমতো চেঞ্জ না করলে অনেকক্ষণ ভেজা থাকলে ইনফেকশন দেখা দিতে পারে সেক্ষেত্রে ঘনঘন চেঞ্জ করতে হবে এবং শুকনা রাখতে হবে বাচ্চা যাতে ঘেমে না যায় বারবার ঘামটা মুছে দিতে হবে।

খুব বেশি গরম পরিবেশে বাচ্চাকে রাখা যাবে না। বাইরে বের হওয়ার সময় সান প্রটেকশন ক্রিম বা সানস্ক্রিন মুখে হাতে পায়ে লাগিয়ে নিবেন। দীর্ঘদিন রোদে একাধারে কাজ করার ফলে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থাকে। পরিষ্কার-পরিচ্ছন্নতা দিকে খেয়াল রাখতে হবে।
 
যদি বাইরে বের হতে হয় এই রোদের মধ্যে তাহলে টুপি, ছাতা ব্যবহার করুন। প্রচুর পরিমাণে বিশুদ্ধ খাবার পানি খাবেন সাথে ফলমূল শাকসবজি খাবেন। ফাস্টফুড জাংক ফুড এড়িয়ে চলুন নিজে সুস্থ থাকুন, অন্যকেও ভালো রাখুন। এই গরমে আমাদের স্কিন এর সমস্যা বেশি হয়ে থাকে। ব্যাকটেরিয়া বা ছত্রাক দিয়ে আক্রান্ত বা ইনফেকশন বেশি হয় দীর্ঘ সময় ধরে পানিতে কাজ করার কারণে। তাই অবশ্যই বেশিক্ষণ পানিতে কাজ করা যাবে না।  হাত ভালোমতো শুকিয়ে নিতে হবে এবং ভালো একটা ময়েশ্চারাইজিং ক্রিম হাতে পায়ে লাগিয়ে নিতে হবে।

 

 

কিউটিভি/আয়শা/১৯ মে ২০২৪,/দুপুর ১২:৫০

▎সর্বশেষ

ad