ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

নওগাঁর পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত।

Ayesha Siddika | আপডেট: ১৪ মে ২০২৪ - ০৫:৫৩:১২ পিএম

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ” নওগাঁর পত্নীতলায় কারিতাস রাজশাহী অঞ্চলের বাস্তবায়নে সমাজ পরিচালিত স্বায়িত্বশিল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচি (সিএমএলআরপি-২) প্রকল্পের স্থানীয় পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রাপ্ত সেবাসমূহ স্বাস্থ্য সম্মত স্যানিটেশন, ভূমি সমস্যা সমাধান, খাস জমি বন্দোবস্ত ও জলবায়ু পরিবর্তনে আমাদের করনীয় শীর্ষক অ্যাডভোকেসি সভা মঙ্গলবার আকবরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।    

কারিতাস রাজশাহী অঞ্চলের প্রকল্প কর্মসূচি (সিএমএলআরপি – ২) এর কর্মকর্তা একরামূল হকের সঞ্চালনায় ও আকবরপুর ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ইসহাক আলী, আব্দুল খালেক উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গ ও উপকারভোগীগণ।

 

 

কিউটিভি/আয়শা/১৪ মে ২০২৪,/বিকাল ৫:৪৫

▎সর্বশেষ

ad