ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

অভিবাসনপ্রত্যাশী বাড়ছে তিউনিসিয়ায়

Anima Rakhi | আপডেট: ১৩ মে ২০২৪ - ১০:৩০:২৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় অভিবাসনপ্রত্যাশী বেড়েছে ২২ দশমিক ৫ শতাংশ। সোমবার তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের বরাত দিয়ে সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

এসব অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যেতে ব্যর্থ হলে দেশটির ন্যাশনাল গার্ডের হাতে ধরা পড়ে। 

রোববার এক প্রেস বিবৃতিতে ন্যাশনাল গার্ড জানিয়েছে, ২০২৪ সালের প্রথম চার মাস অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিলের মধ্যে ২১ হাজার ৫৪৫ জনকে তিউনিসিয়া উপকূলে আটক করেছে তারা। যেখানে গত বছরে একই সময়ে এই সংখ্যা ছিল ১৭ হাজার ৫৭৬। 

এই বছর এ পর্যন্ত ৭৫১টি উদ্ধার অভিযান চালিয়েছে দেশটির ন্যাশনাল গার্ড। যা ২০২৩ সালের ৭৫৬টির কাছাকাছি।

কিউটিভি/অনিমা/১৩ মে ২০২৪,/রাত ১০:৩১

▎সর্বশেষ

ad