ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

দৌলতপুরে ১১ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ

Ayesha Siddika | আপডেট: ০৬ মে ২০২৪ - ০৬:০৭:২৭ পিএম

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ১১ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। মন্টু মালিথা (৫৫) নামে এক ব্যক্তির নামে এ অভিযোগ করা হয়। শনিবার উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা বাজারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মন্টু মালিথা একই গ্রামের মৃত আতর মালিথার ছেলে। সোমবার সকালে অসুস্থ শিশুটিকে চিকিৎসার জন্য দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে শিশুটি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শিশুটির মা মিন্নিকা আক্তার বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযুক্ত মন্টু মালিথা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

সোমবার থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর বেগুনবাড়িয়া গ্রামের কিপুল হোসেনের ছেলে মেহেদী হাসান (১১) তিন মাস যাবৎ মরিচা ইউনিয়নের হাটখোলা বাজারপাড়া গ্রামে তার নানা দিরাজ দফাদারের বাড়িতে রয়েছে। অভিযুক্ত মন্টু মালিথা দিরাজ দফাদারের প্রতিবেশী হওয়ায় শিশু মেহেদী হাসানের সাথে তার সখ্যতা গড়ে উঠে। এরই সূত্র ধরে গত শনিবার বিকেল ৩টার দিকে শিশু মেহেদী হাসান খেলা করার সময় তাকে ডেকে মাঠের ভিতর নিয়ে জোর পূর্বক বলৎকার করে মন্টু মালিথা। শিশুটির চিৎকার ও কান্নাকাটিতে মাঠের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নেয়। নির্যাতনের শিকার শিশুটির মুখে বলাৎকারের কথা শুনে সকলে হতবাক হয় এবং ক্ষোভ প্রকাশ করেন।

শিশু বলাৎকারের বিষয়ে মরিচা ইউনিয়নের সদস্য মনোয়ারা খাতুন বলেন, ১১ বছরের শিশুকে মন্টু মালিথা বলাৎকার করেছে এমন কথা শুনেছি, এর আগেও মন্টু মালিথা এমন ঘটনা ঘটিয়েছে তাও লোকমুখে শুনেছি। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে জন্য মন্টু মালিথাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তিনি। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শিশু বলাৎকার হয়েছে এমন অভিযোগ দিয়েছে তার মা। শিশুটি তার মায়ের সাথে আমার কাছে এসেছিল। আমি শিশুটির সাথে কথা বলেছি, তবে শিশুটি বলাৎকার হয়েছে এমন কিছু বলেনি। শুধু তার জামাকাপড় খুলেছে বলেছে শিশুটি।

 

 

কিউটিভি/আয়শা/০৬ মে ২০২৪,/সন্ধ্যা ৬:০২

▎সর্বশেষ

ad