ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

সালমান খানের বাড়ির বাইরে গুলি: অভিযুক্তের আত্মহত্যা

Ayesha Siddika | আপডেট: ০১ মে ২০২৪ - ০৭:০৮:২৫ পিএম

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির বাইরে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যান অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি।  ১৪ এপ্রিলে এ ঘটনার ১১ দিনের মাথায় ২৫ এপ্রিল অনুজ থাপা (৩২) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।

তবে বুধবার (১ মে) পুলিশ হেফাজতেই আত্মহত্যার চেষ্টা করেছেন অনুজ। পরে তাকে গুরুতর অবস্থায় দ্রুত একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে মৃত্যু হয় তার। এ ঘটনার পেছনে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হাত রয়েছে বলে জানা গেছে।

সেদিন গুলি চালানোর জন্য দুই মূল অভিযুক্ত ভিকি গুপ্তা এবং সাগর পালকে নাকি এই অনুজই আগ্নেয়াস্ত্র দিয়েছিলেন। আগামী ৪ মে পর্যন্ত এই মামলায় অভিযুক্ত তিনজন ভিকি গুপ্তা, সাগর পাল এবং অনুজ থাপনকে পুলিশি হেফাজতে রাখার কথা ছিল। তার আগেই একজনের মৃত্যু হলো।

 

 

কিউটিভি/আয়শা/০১ মে ২০২৪,/সন্ধ্যা ৭:০৫

▎সর্বশেষ

ad