ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

লটারি জিতে বিলিয়নিয়ার ক্যান্সার রোগী, বন্ধুকে কেন দিলেন অর্ধেক টাকা?

Ayesha Siddika | আপডেট: ০১ মে ২০২৪ - ০৬:১০:৪১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : চেং ‘চার্লি’ সেফানের বয়স ৪৬ বছর। সাংবাদিকদের তিনি জানান, পুরস্কারের অর্ধেক অর্থ তিনি এবং তার স্ত্রী রেখে দিচ্ছেন। বাকিটা তাদের বন্ধু লাইজা চাওকে দিয়ে দিচ্ছেন। কারণ, তারা লটারির টিকিট কেনার জন্য একসাথে টাকা জমিয়েছিলেন।

লটারিতে জেতা ১.৩ বিলিয়ন ডলারের পুরোটা পেতে হলে চেং ‘চার্লি’ সেফানকে ৩০টি ধাপে অর্থ পরিশোধ করা হতো। কিন্তু তিনি বিকল্প অপশনটি বেছে নেন। একবারে ৬০৮ মিলিয়ন ডলার নগদ গ্রহণ করেন।

ফেডারেল এবং স্টেট ট্যাক্স কেটে নেয়ার পর সেফান পান মোট ৪২২.৩ মিলিয়ন ডলার। ওরেগন রাজ্যের কর আইন অনুযায়ী, লটারিতে ১,৫০০ ডলারের বেশি অর্থ জিতলে ৮ শতাংশ কর দিতে হবে। সেফান জানান, তিনি নিজের চিকিৎসা এবং পরিবার এই অর্থ খরচ করবেন।
 
গত আট বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন সেফান। বলেন, ‘আমি নিজের জন্য একজন ভাল ডাক্তার খুঁজে পাওয়ার অপেক্ষায় ছিলাম।’

লটারিতে তিনি ২০ টিরও বেশি টিকিট কিনেছিলেন। এমনকি লটারির ড্র হওয়ার আগে বন্ধু চাও-এর সাথে বিলিয়নিয়ার হওয়ার বিষয়ে ঠাট্টাও করেছিলেন। 
সেফান যখন জানতে পারলেন, তারা জিতেছে তখন সে চাওকে ফোন করেন। চাও তখন কাজে যাচ্ছিলেন। সেফান তাকে বলেন, তোমাকে আর কাজে যেতে হবে না।

লাওসে জন্মগ্রহণ করা সেফান ১৯৮৭ সালে থাইল্যান্ডে এবং তারপর ১৯৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি জানান, লাওসে জন্মগ্রহণ করলেও তিনি লাওসিয়ান নন, নিজেকে আইউ মিয়ান বলে পরিচয় দেন। এরা দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি জাতিগোষ্ঠী। সেফান ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পক্ষ নিয়েছিলেন। যুদ্ধের পর প্রতিশোধ এড়াতে আইউ মিয়ান জনগণ থাইল্যান্ডে পালিয়ে যেতে বাধ্য হয়।

 

 

কিউটিভি/আয়শা/০১ মে ২০২৪,/সন্ধ্যা ৬:০৪

▎সর্বশেষ

ad