ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

শেষ মুহূর্তের গোলে বায়ার্নকে জিততে দিল না রিয়াল

Ayesha Siddika | আপডেট: ০১ মে ২০২৪ - ০৫:২৭:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান ক্লাসিকো। বায়ার্ন মিউনিখ আর রিয়াল মাদ্রিদের লড়াইটার অনানুষ্ঠানিক নাম এমনই। তবে শেষ কয়েক বছরে তা একেবারে একপেশেই বানিয়ে ফেলেছে রিয়াল। দুই দলের শেষ ছয় বারের দেখায় পাঁচ জয়, আর ড্র একটা। সে জুজু ভাঙার ৭ মিনিটের দূরত্বে চলে গিয়েছিল বায়ার্ন মিউনিখ। তবে ঠিক সেই সময় গোল করে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল। ২-২ গোলের ড্র নিয়ে ছেড়েছে মাঠ।

শেষ ছয় ম্যাচে হার নেই। রিয়াল গত রাতে আলিয়াঞ্জ অ্যারেনাতেও খেলেছে ফেভারিটের মতো। প্রতিপক্ষের মাঠে এগিয়ে গিয়েছিল শুরুতে। টনি ক্রুসের পাস থেকে তার গোল রিয়ালকে এগিয়ে দেয় ১-০ গোলে। 

প্রথমার্ধটা নির্বিঘ্নে পেরোলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়াল পিছিয়ে পড়ে। ৫৩ মিনিটে লেরয় সানের দুর্দান্ত এক গোলে সমতা ফেরায় বায়ার্ন। এর চার মিনিটের মাথায় প্রতিপক্ষ বিপদসীমায় ফাউলের শিকার হলে পেনাল্টি যায় বায়ার্নের পক্ষে। তা থেকে গোল করেন হ্যারি কেইন।

এই ড্রয়ের ফলে রিয়াল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখের এই লড়াইয়ের ভাগ্য ঝুলেই রইল। আগামী সপ্তাহে রিয়ালের মাঠে হবে তার নিষ্পত্তি।

 

 

কিউটিভি/আয়শা/০১ মে ২০২৪,/বিকাল ৫:২৫

▎সর্বশেষ

ad