ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

আইপিএল শেষের আগেই বিরাট-রোহিত যুক্তরাষ্ট্রে!

Ayesha Siddika | আপডেট: ০১ মে ২০২৪ - ০৫:০২:৪১ পিএম

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেই শুরু হয়ে গেল বিশ্বকাপ উন্মাদনা। ভারতের বিশ্বকাপ দল ঘোষণা করতেই কিছুটা যেন আলোচনার বাইরে চলে গেল এই ফ্রাঞ্চাইজি লিগ। আইপিএল শেষ হওয়ার ৬ দিন পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে যাবে।

ভারতীয় দলের বেশির ভাগ ক্রিকেটার বিশ্বকাপের ভেন্যু দেশ যুক্তরাষ্ট্র যাবে ২১ মে। মানে আইপিএলের লিগ পর্ব শেষ হওয়ার একদিন পরই। তখনো আইপিএল ফাইনাল হতে পাঁচ দিন বাকি! কোচ রাহুল দ্রাবিড়সহ পুরো কোচিং স্টাফ ও যে ক্রিকেটারের দল প্লে-অফের যোগ্যতা অর্জন করেনি, তারা চলে যাবে আমেরিকায়। বাকিরা যাবেন ফাইনাল শেষে।

এই পরিকল্পনা ঠিক থাকল লাখ কলকাতা নাইট রাইডার্সের। পয়েন্ট তালিকায় উপরের দিকে থাকা দলটির কোনও ক্রিকেটার ভারতের বিশ্বকাপ মূল দলে নেই। রিঙ্কু সিংহ আছেন রিজার্ভ দলে।

এবারের বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৫ জুন। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ৯ জুন সামনে চির প্রতিদ্ধন্দী পাকিস্তান। আমেরিকার বিপক্ষে ম্যাচ ১২ জুন। কানাডার সঙ্গে লড়াই ১৫ জুন।

 

 

কিউটিভি/আয়শা/০১ মে ২০২৪,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad