ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

বাগদানের পরও কেন কারিশমাকে বিয়ে করেননি অভিষেক?

Anima Rakhi | আপডেট: ০১ মে ২০২৪ - ০১:১১:২৯ পিএম

বিনোদন ডেস্ক : ২০০২ সালে গোটা বলিউড জানত শিগগিরই বিয়ে করবেন কারিশমা কাপুর ও অভিষেক বচ্চন। কিন্তু কেন বাগদানের পরও কারিশমাকে বিয়ে করেননি অভিষেক?

বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যায়, কারিশমা কাপুরের মা জানিয়েছিলেন, কম প্রতিষ্ঠিত অভিষেকের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চান না বলেই ভাঙে বিয়ে। 

বলিউডের অন্দরমহল বলছে, তা সঠিক নয়। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, কারিশমা চেয়েছিলেন অমিতাভের বাড়ি জলসাতে না থাকতে। অভিষেককে নিয়ে আলাদা থাকতে চেয়েছিলেন তিনি। কিন্তু বাবা অন্তপ্রাণ অভিষেক নিজের বাবার সঙ্গে এমনটা করতে পারেননি। একসঙ্গে থাকাতেই বিশ্বাসী ছিলেন অমিতাভ। তাই আলাদা হতে পারবেন না বলে কারিশমাকেই জীবন থেকে দূরে সরান অভিষেক। 

শোনা যায়, কারিশমা নাকি আরও দাবি করেন, বচ্চন পরিবারের অর্ধেক সম্পত্তি লিখে দিতে হবে তার হবু স্বামীকে। এই কথাও মানেনি অমিতাভের পরিবার।

দিন যায়, বছর যায়, বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হয়নি কারিশমার। পরবর্তীতে ব্যবসায়ীকে বিয়ে করেন তিনি। কিন্তু সেই বিয়ে সুখের হয়নি। যদিও এই মুহূর্তে ঐশ্বরিকে নিয়ে সুখের সংসার অভিষেকের। রয়েছে এক কন্যাও। মাঝে তাদের বিচ্ছেদের গুঞ্জন সামনে এলেও তা নেহাতই রটনা।

কিউটিভি/অনিমা /০১ মে ২০২৪,/দুপুর ১:১১

▎সর্বশেষ

ad