
ডেস্ক নিউজ : ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৩৭ জন রোগী ভর্তি হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ১২ জন ঢাকা মহানগরে এবং বাকি ২৫জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০৪০ জনে। তাদের মধ্যে মারা গেছেন ২৪ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট এক হাজার ৮৯২ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ২২ এপ্রিল পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে দুই হাজার ৪০ জন। এরমধ্যে এক হাজার ২৫৮ জন পুরুষ এবং ৭৮২ জন নারী। চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ২৪ জন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ এবং ১৩ জন নারী।
কিউটিভি/আয়শা/২২ এপ্রিল ২০২৪,/রাত ৯:৪৫





