ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

চবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

Ayesha Siddika | আপডেট: ২০ মার্চ ২০২৪ - ১১:১৮:৫৭ এএম

ডেস্ক নিউজ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮ টায় ফলাফল প্রকাশ করা হয়। এতে পাস করেছেন ১৫ হাজার ৮২৪ জন। পাসের হার ৩৫ দশমিক ৬ শতাংশ। ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজ উদ দৌলা।

গত শনিবার (১৬মার্চ) অনুষ্ঠিত হওয়া চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪৪ হাজার ৪৪৯ জন। এর মধ্যে পাস করেছেন ১৫ হাজার ৮২৪ জন। পাসের হার ৩৫ দশমিক ৬ শতাংশ। অকৃতকার্য হয়েছেন ২৮ হাজার ৬২৫ জন। অকৃতকার্যের হার ৬৪ দশমিক ৪ শতাংশ। ভর্তি পরীক্ষার ফলাফল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। চবির সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে মোট আসন রয়েছে ৯৫৮টি।

 

 

কিউটিভি/আয়শা/২০ মার্চ ২০২৪,/সকাল ১১:১২

▎সর্বশেষ

ad