২৪ ঘণ্টায় ৪৪ জনের করোনা শনাক্ত

Ayesha Siddika | আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২৪ - ০৬:১৩:৫৫ পিএম

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় দেশে ৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার ৭৫৩ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮৪ জনে অপরিবর্তিত রয়েছে। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৯৪৫ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৪৭৭ নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ২২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ।

 

 

কিউটিভি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad