করোনা কাড়লো নারীর প্রাণ, শনাক্ত ৬৮

Ayesha Siddika | আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২৪ - ০৭:১৭:০৯ পিএম

ডেস্ক নিউজ : সোমবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মারা যাওয়া নারীর বয়স ৩১-৪০ বছরের মধ্যে। তিনি রাজশাহীতে অবস্থান করছিলেন।

এদিকে সবশেষ ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ২৮২টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৩০ শতাংশ।

এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮৪ জনের এবং আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৭ হাজার ৬২০ জন। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

 

 

কিউটিভি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১২

▎সর্বশেষ

ad