দেশে আরও ৫৩ জনের করোনা শনাক্ত

Ayesha Siddika | আপডেট: ২৯ জানুয়ারী ২০২৪ - ০৫:৪৮:১০ পিএম

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় ৫৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৪৭ হাজার ৫১ জনে  দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮১ জনেই রয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ১৪ হাজার ৩৯২ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৯১৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮১ শতাংশ।  

 

 

কিউটিভি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪৪

▎সর্বশেষ

ad