ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ

superadmin | আপডেট: ১৯ জানুয়ারী ২০২৪ - ০৬:০৮:১১ পিএম

ডেস্কনিউজঃ চট্টগ্রামে গ্যাস সরবরাহ পুরোপুরি গ্যাস বন্ধ রয়েছে। মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে এ সমস্যা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, শনিবারের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে।

শুক্রবার সকাল ১০টায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

সূত্রে জানা গেছে, এলএনজি আমদানি করে চট্টগ্রামে সরবরাহ করা হয়। আমদানি করা এলএনজি রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে। এর মধ্যে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনালটি ১ নভেম্বর থেকে বন্ধ রয়েছে। এটি বৃহস্পতিবার চালু হওয়ার কথা ছিল। কিন্তু চালু করা যায়নি। এ ছাড়া পেছনের গতি বা ব্যাক প্রেশার না থাকার কারণে সামিট এলএনজি টার্মিনালটিও গ্যাস সরবরাহ করতে পারছে না। এ কারণে চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) মহাব্যবস্থাপক আমিনুর রহমান বলেন, ‘আজ সারাদিন গ্যাস না পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, সামিটের টার্মিনালটি খালি করা হচ্ছিল। এটিও রক্ষণাবেক্ষণের কাজে যাওয়ার কথা আছে। সব মিলিয়ে কখন পরিস্থিতি ভালো হবে বলা যাচ্ছে না।’

এদিকে গ্যাস না থাকায় দুর্ভোগে পড়েছে গ্রাহকেরা। নগরের বিভিন্ন এলাকার হোটেলেও ঠিকমতো খাবার পাওয়া যাচ্ছে না। এ কারণে তাদের কেউ কেউ বিকল্প হিসেবে মাটির চুলা ব্যবহার করছে। কেউ বা সিলিন্ডার কিনেছে। সড়কে গ্যাসচালিত যানবাহনের সংখ্যাও কম দেখা গেছে।

নাহিদা/১৯.০১.২০২৪/ সন্ধ্যা ৬.০৩

▎সর্বশেষ

ad