ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

রাজশাহীতে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ, শহরে ভোটার উপস্থিতি কম, গ্রামে স্বাভাবিক

Ayesha Siddika | আপডেট: ০৭ জানুয়ারী ২০২৪ - ০১:১৮:২৮ পিএম

ডেস্ক নিউজ : মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে রাজশাহীর ৬টি আসনের বিভিন্ন কেন্দ্রে। সকাল ৮টায় কেন্দ্রগুলোতে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হলেও উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠাণ্ডা কুয়াশার মধ্যে শুরুর দুই ঘণ্টায় ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে। তবে সকাল ১০টায় সূর্যের আলো ফোটার পর ভোটাররা অধিক সংখ্যায় ভোটকেন্দ্রমুখী হয়েছেন। যদিও রাজশাহী নগরীর ভোটকেন্দ্রগুলোতে সকাল ১০টা পর্যন্ত প্রায় ফাঁকা থেকেছে। তবে জেলা সদরের বাইরে গোদাগাড়ী, তানোর, বাগমারা, চারঘাট, বাঘা ও পুঠিয়া দুর্গাপুরের ভোটকেন্দ্রগুলোতে উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠাণ্ডার মধ্যেও ভোটার উপস্থিতি মোটামুটি স্বাভাবিক ছিল।বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলার কোনো ভোটকেন্দ্রে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। 

এদিকে রাজশাহী মহানগরীর পশ্চিমাঞ্চলের আটটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি সকালে একেবারেই কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এসব কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে। রাজশাহী-২ (মহানগর) আসনের নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশা ৪ নং ওয়ার্ডের জুলফিকার সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে নিজের ভোট দিয়েছেন সকাল সোয়া ৮টায়। সকাল সোয়া ৮টায় বাদশা যখন নিজের ভোট দেন, তখন এই কেন্দ্রে মাত্র ৫টি ভোট পড়েছিল। এই কেন্দ্রের ভোটার সংখ্যা ৪ হাজার ২৩৪টি। নগরীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে কঠোর নিরাপত্তার মধ্যে কেন্দ্রগুলোতে ভোট হচ্ছে। 

অন্যদিকে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর এলাকার ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরুর পর পরই ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। বিশেষ করে তানোরের ভোটকেন্দ্রগুলোতে নারী-পুরুষের লম্বা লাইনে ছিল স্বাভাবিক ভোটের পরিবেশ। রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী মণ্ডুমালা পৌরসভার চুনিয়াপাড়া হাজি একতার আলি স্কুলকেন্দ্রে নিজের ভোট দেন সকাল সোয়া ৯টায়। এ সময় কেন্দ্রটিতে ভোটারদের দীর্ঘ লাইন ছিল।

 

 

কিউটিভি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৪,/দুপুর ১:১৫

▎সর্বশেষ

ad