ব্রেকিং নিউজ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৮ হাজার চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

সকালে ঢাকায় এসে বিকালে অনুশীলনে হামজা

Ayesha Siddika | আপডেট: ০২ জুন ২০২৫ - ০৬:৩৭:৪১ পিএম

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড থেকে ঢাকায় এসেই অনুশীলনে নেমে পড়েছেন হামজা চৌধুরী। সোমবার (২ জুন) বাংলাদেশ সময় সকাল ১১টার কিছু আগে তাকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করে। এরপর একটি হোটেলে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে বিকেলেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।

জানা গছে, অনুশীলনের জন্য বিকাল পাঁচটায় জাতীয় স্টেডিয়ামে যান হামজা। সেখানে ফুটবলপ্রেমীরা হামজাকে এক নজর দেখার জন্য স্টেডিয়ামের বাসের সামনে ভিড় করলেও নিরাশ হতে হয়েছে নিরাপত্তা বলয়ের জন্য। বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর এই প্রথম জাতীয় স্টেডিয়ামে পা পড়ল হামজার। গতকালের মতো আজও খেলোয়াড়দের রুদ্ধদ্বার অনুশীলন করিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। ক্লোজড ডোর হলেও গতকাল বাফুফে গণমাধ্যমকে ছবি ও ভিডিও সরবরাহ করেছিল।

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামেই এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে প্রথমবার দেশের মাঠে খেলতে নামবেন হামজা। এর আগে গত ২৫ মার্চ ভারতে স্বাগতিকদের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় তার। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে দুয়েক দিনের মধ্যে ঢাকায় পা রাখবেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম।

 

 

কিউটিভি/আয়শা/০২ জুন ২০২৫,  /সন্ধ্যা ৬:৩৩

▎সর্বশেষ

ad