ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

পুলিশ-যুবদল সংঘর্ষ, ওসি আহত

Ayesha Siddika | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ - ০৫:১০:২৬ পিএম

ডেস্ক নিউজ : চট্টগ্রামের আনোয়ারায় যুবদলের হামলায় গুরুতর আহত হয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ। বুধবার বেলা ১১টার দিকে আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় যুবদলের সঙ্গে সংঘর্ষের সময় তিনি আহত হন।

আহতের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গুরুতর আহত অবস্থায় আনোয়ারা থানার ওসিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার ডান চোখ জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা চক্ষু বিশেষজ্ঞের কাছে পাঠিয়েছি। 

আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, শশী কমিউনিটি সেন্টারে এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদলের ব্যানারে কিছু লোক রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশের ডিউটিরত গাড়িতে লাঠি ও ইটপাটকেল দিয়ে হামলা চালায়। এতে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ সোহেল আহমেদ আহত হয়েছেন। আত্মরক্ষায় পুলিশ ৮ রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:১২

▎সর্বশেষ

ad