ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিলেন শামীম ইকবাল

Ayesha Siddika | আপডেট: ২১ নভেম্বর ২০২৩ - ০৯:৪৬:৪০ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচনী আসন থেকে সংসদ সদস্য পদে সোমবার সকালে ঢাকাস্থ আওয়ামী লীগ এর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন সিলেট জেলা যুবলীগের সহ-সভাপতি প্রিন্সিপাল শামীম ইকবাল।

মনোনয়নপত্র জমা শেষে প্রিন্সিপাল শামীম ইকবাল বর্তমান সরকারের উন্নয়ন এবং সফলতা সাধারণ জনগণের মাঝে তুলে ধরেন। তিনি আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করার আহবান জানান।

তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগ সরকারের দ্বারাই এদেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড দৃশ্যমান হয়েছে। আমাদের নেত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তার সকল প্রচেষ্টা অব্যাহত। শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ সমৃদ্ধশালী দেশে পরিণত হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/২১ নভেম্বর ২০২৩,/রাত ৯:৩৩

▎সর্বশেষ

ad