ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ফিফটির পর সাজঘরে কোহলি, ভারত ১৫৫/৪

Ayesha Siddika | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৬:০৯:৪১ পিএম

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১০.২ ওভারে স্কোর বোর্ডে ৮১ রান জমা করতেই প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়েছে ভারত।

দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন লোকেশ রাহুল। তাকে সঙ্গ দিচ্ছেন রবিন্দ্র জাদেজা। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

ভারত বিশ্বকাপে এনিয়ে চতুর্থবার ফাইনালে খেলছে। ১৯৮৩ সালের ফাইনালে বিশ্বকাপের প্রথম দুই আসরের টানা চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তৃতীয় আসরে প্রথমবার শিরোপা জিতে নেয় কপিল দেবের নেতৃত্বাধীন ভারত।

প্রথম বিশ্বকাপ জয়ের ২০ বছর পর ২০০৩ সালের বিশ্বকাপে ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে রানার্সআপ হয় ভারত। এরপর ২০১১ সালের  বিশ্বকাপে ফাইনালে শ্রীলংকাকে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতে নেয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। 

দ্বিতীয় বিশ্বকাপ জয়ের ১২ বছর পর ফে ফাইনালে ভারত। ২০০৩ সালের মতো এবারও ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন এবং অষ্টমবার ফাইনালে খেলছে। তারা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ট্রফি জিততে চায়। 

 

 

কিউটিভি/আয়শা/১৯ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৫

▎সর্বশেষ

ad