ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের ৪ শতাধিক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন

Ayesha Siddika | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৪:৫০:৪৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ব্যাপক ড্রোন হামলায় ইউক্রেনের দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এবং উত্তরাঞ্চলের ৪ শতাধিক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। রয়টার্স এক প্রতিবেদনে বলেছে,  ইউক্রেনীয় কর্মকর্তারা শনিবার জানিয়েছেন রাতে ইউক্রেনের বহু স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এতে করে ইউক্রেনের দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এবং উত্তরাঞ্চলে অবস্থিত ৪০০ টিরও বেশি শহর ও গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইউক্রেনে এই হামলায় ব্যবহৃত ইরানের তৈরি ৩৮টি শাহেদ ড্রোনের মধ্যে ২৯টি ড্রোন ভূপাতিত করায় ইউক্রেনীয় বিমানবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় শীত যত ঘনিয়ে আসবে রাশিয়ার হামলাও তত বাড়তে থাকবে বলে হুশিয়ার করেন জেলেনস্কি। গত শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা থেকে শনিবার ভোর ৪টার মধ্যে এসব ড্রোন ভূপাতিত করে  ইউক্রেনীয় বিমানবাহিনী। খবর রয়টার্স।  

গত শীত মৌসুমেও রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইউক্রেনজুড়ে নানা স্থাপনায় আঘাত করেছিল। যার ফলে শীতের মাসগুলোতে লাখ লাখ ইউক্রেনীয় বিদ্যুৎ, গরম এবং পানি ছাড়াই থাকতে বাধ্য হয়েছিল। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় বলেছে, দেশের চাহিদা মেটাতে সিস্টেমে পর্যাপ্ত বিদ্যুৎ থাকলেও রাশিয়ার ড্রোন হামলায় গ্রিডের ক্ষতির কারণে দেড় হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎ থেকে বঞ্চিত হয়েছেন। এর আগে ড্রোন হামলায় ওডেসা এবং জাপোরিঝিয়া অঞ্চলে ৪১৬ টি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানানো হয়।

 

 

কিউটিভি/আয়শা/১৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৮

▎সর্বশেষ

ad