ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘বিএনপি নির্বাচনে অংশ নিতে সহায়তা চাইলে অবশ্যই করব’

Ayesha Siddika | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৪:২২:০৫ পিএম

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘বিএনপি যদি বলে আমরা নির্বাচন করব আমাদের সহায়তা করুন, তাহলে অবশ্যই করব।’ ‘তবে রাজনৈতিক দলগুলোকে কন্ট্রোল করার দায়িত্ব আমাদের না। যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য যতরকম চেষ্টা করা যায় তা করা হবে। যারা নির্বাচনে আসবে না তাদের ব্যাপারে আমাদের কিছু করার নেই।’

আজ রবিবার ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। মো. আলমগীর বলেন, ‘প্রশাসনের বিষয়ে অভিযোগ এলে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগ সুনির্দিষ্ট হতে হবে এবং তথ্যবহুল হতে হবে।’এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চিরকাল সরকারি দল বিরোধী দলের প্রতি অভিযোগ তোলে। আবার বিরোধী দলও সরকারি দলের প্রতি অভিযোগ তোলে। ১৯৭০ সাল থেকেই আমি এটা দেখে আসছি।’

 

 

কিউটিভি/আয়শা/১৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:২১

▎সর্বশেষ

ad