ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রোহিতের পরপরই ফিরলেন আইয়ার, চাপে ভারত

Ayesha Siddika | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৪:০৭:০৩ পিএম

স্পোর্টস ডেস্ক : বাউন্ডারি হাঁকিয়ে পাওয়ার-প্লেতে ভারতের রানসংখ্যা বাড়িয়ে নিচ্ছিলেন রোহিত। গ্লেন ম্যাক্সওয়েলের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়েই ফাঁদে পড়েন তিনি। ৩০ গজের বাইরে ধরা পড়েন ট্রাভিস হেডের হাতে। ৩১ বলে ৪৭ রান করেন ভারত ওপেনার। তার ইনিংসে আছে ৪টি চার ও ৩টি ছয়ের মার।

এর আগে প্রত্যাশা মেটাতে পারেননি শুভমান গিলও। মাত্র ৪ রান করে আউট হন তিনি। ৪.২ ওভারে দলীয় ৩০ রানে মিচেল স্টার্কের বলে অ্যাডাম জাম্পাকে ক্যাচ দেন এ ওপেনার। শর্ট লেন্থের বলে বুঝে উঠতে না পেরে ভুল শট খেলে মিডঅনে ধরা পড়েন তিনি। আউটের পরে নিজের ওপরেই খানিকটা ক্ষোভ ঝাড়েন গিল।

 

 

কিউটিভি/আয়শা/১৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad