ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপদে ভারত

uploader3 | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৩:৪৮:২৬ পিএম

স্পোর্টস ডেস্ক : শুরু থেকেই আগ্রাসী ছিলেন রোহিত। কোহলির সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ইনিংসের সপ্তম ওভারেই দলীয় পঞ্চাশ ছাড়ায় ভারতের। অষ্টম ওভারে প্রথমবারের স্পিন আনেন গ্লেন ম্যাক্সওয়েল। তাতেই সাফল্য। ক্যাচ উঠেছিল কাভারে। পেছন দিকে ছুটে ট্রাভিস হেড নিয়েছেন দুর্দান্ত ক্যাচ। রোহিত থামলেন ৩১ বলে ৪৭ রান করে। তার আগেই ফিরে যান শ্রেয়াস। আরও একটু আগে সাজঘরে ফেরেন শুভমান গিল।

ফাইনালে স্নায়ুচাপ ধরে রাখতে পারেননি শুভমান গিল। ইনিংসের পঞ্চম ওভারে মিচেল স্টার্কের অফ স্ট্যাম্পের বাইরে শর্ট বলে যেভাবে চেয়েছিলেন, সেভাবে খেলতে পারেননি। পুল করতে গিয়ে মিড অনে অ্যাডাম জাম্পার হাতে ধরা পড়েছেন। ৭ বলে স্রেফ ৪ রান করেন ভারতীয় এই ওপেনার। 

প্রায় দেড় মাসব্যাপী বিশ্বকাপ এখন শেষদিনে গড়িয়েছে। অপেক্ষা কেবল একটি প্রশ্নের উত্তর জানার। কে হবে চ্যাম্পিয়ন, রোহিত শর্মার ভারত নাকি প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া?

অস্ট্রেলিয়া রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। আর স্বাগতিক ভারত শিরোপা উঁচিয়ে ধরেছে দুবার। দুই দলের সামনেই আজ এই পরিসংখ্যানকে আরও সমৃদ্ধ করার সুযোগ অপেক্ষা করছে।

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার একাদশ : প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।

 

কিউটিভি/অনিমা/১৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৪৮

▎সর্বশেষ

ad