ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ঝড় তুলে অর্ধশতকের আগে ফিরলেন রোহিত

Ayesha Siddika | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৩:২৪:০৪ পিএম

স্পোর্টস ডেস্ক : গ্লেন ম্যাক্সওয়েলের শিকার হয়ে ৩১ বলে ৪৭ রান করে সাজঘরে ফিরেছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। তার ব্যাটে ভর করেই প্রথম পাঁচ ওভারেই ৫০ রান তুলেছে ভারত। আগ্রাসী রোহিতের ব্যাটেই এসেছে অধিকাংশ রান। টস হেরে ব্যাট করতে দারুণ শুরু করেন ভারতীয় অধিনায়ক।

৯.৫ ওভারে রোহিতকে হারানোর সময় ভারতের স্কোর কার্ডে জমা হয়েছে ৭৬ রান। আরেক ওপেনার শুভমান গিল অবশ্য সুবিধা করতে পারেননি। ৭ বলে ৪ রান করে সাজঘরে ফিরেছেন গিল। 

ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের ফাইনালে আজ মাঠে নামছে স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের সামনে তৃতীয় শিরোপার হাতছানি। অন্যদিকে ষষ্ঠ শিরোপার জন্য লড়াইয়ে নামবে অজিরা। 

দিনটি স্মরণীয় করে রাখার জন্য প্রথম ধাপ পেরিয়েছে দুই দলই। যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর সেই একাদশ নিয়েই আজ খেলছে তার দল। একাদশে পরিবর্তন আনেনি ভারতও।

 

 

কিউটিভি/আয়শা/১৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:২১

▎সর্বশেষ

ad