ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হয়নি : নেতানিয়াহু

Ayesha Siddika | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৩:২৬:৩৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র , ইসরায়েল এবং হামাস একটি সম্বাব্য চুক্তির দ্বারপ্রান্তে। কয়েক ডজন জিম্মি বন্দির বিনিময়ে পাঁচ দিনের যুদ্ধবিরতি হতে পারে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মুখে ভিন্ন সুর। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি। সকল জিম্মিদের ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চলছে।

নেতানিয়াহু জানান, সম্প্রতি অনেক ভুল রিপোর্ট বের হচ্ছে। কিছু জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে বলে এই তথ্যও উড়িয়ে দেন নেতানিয়াহু। এদিকে, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউজের এক মুখপাত্র বলেন, এখন পর্যন্ত চুক্তি হয়নি। তবে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তি করতে কাজ চলছে। 

উল্লেখ্য, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় এক মাসের বেশি দিন ধরে তুমুল যুদ্ধ চলছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহতের সংখ্যা সাড়ে ১২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৩০ হাজারের বেশি। ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমাবর্ষণে গাজায় হাজার হাজার ভবন ধসে পড়েছে। সহসাই এই যুদ্ধ বন্ধ হচ্ছে না বলে আশঙ্কা বিশ্লেষকদের। 

 

 

কিউটিভি/আয়শা/১৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:২৪

▎সর্বশেষ

ad